লিয়ানা বুকস

পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগ পরীক্ষা ২০২৩: প্রশ্ন ও সমাধান

পরীক্ষা হয়েছে ১৮ ফেব্রুয়ারি ২০২৩। ৬৭টি প্রশ্ন, সঠিক উত্তর আর প্রতিটির ব্যাখ্যা। চাইলে আগে নিজে পরীক্ষা দিয়ে দেখুন।

সময় ধরে পরীক্ষা দিন →

বাংলা

  1. ১. 'খাতক' এর বিপরীত শব্দ কোনটি?
    • ক. মহাজন
    • খ. পাইকারি
    • গ. প্রতিঘাত
    • ঘ. গ্রহীতা
    উত্তর: ক. মহাজন
    ‘খাতক’ মানে যে ঋণ নেয়, অর্থাৎ দেনাদার। আর যে ঋণ দেয় সে ‘মহাজন’, তাই এটিই বিপরীত শব্দ।
  2. ২. 'পৃথিবী'র প্রতিশব্দ কোনটি?
    • ক. বসুমতী
    • খ. পতি
    • গ. মনোহর
    • ঘ. জলধি
    উত্তর: ক. বসুমতী
    বসুমতী, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, মেদিনী, অবনী সবই পৃথিবীর প্রতিশব্দ। জলধি মানে সমুদ্র।
  3. ৩. ছা-পোষা বাগধারাটির অর্থ কী?
    • ক. অত্যন্ত গরিব
    • খ. সামান্য ব্যক্তি
    • গ. খুব অলস
    • ঘ. চাটুকার
    উত্তর: ক. অত্যন্ত গরিব
    যে মানুষ ছেলেমেয়ে নিয়ে বড় সংসার টানতে গিয়ে অভাবে দিন কাটায়, তাকে ‘ছা-পোষা’ বলে, অর্থাৎ অত্যন্ত গরিব বা নিম্ন আয়ের মানুষ।
  4. ৪. তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। 'তখনকার' শব্দটি কোন কারক?
    • ক. অপাদান কারক
    • খ. করণ কারক
    • গ. কর্তা কারক
    • ঘ. সম্বন্ধ কারক
    উত্তর: ঘ. সম্বন্ধ কারক
    ‘তখনকার’ শব্দে ‘কার’ বিভক্তি যুক্ত হয়ে পরের ‘দিনে’ শব্দের সঙ্গে সম্পর্ক বোঝাচ্ছে (তখনকার দিন)। ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকায় এটি সম্বন্ধ পদ, যাকে প্রচলিতভাবে সম্বন্ধ কারক বলা হয়।
  5. ৫. যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?
    • ক. সরল
    • খ. যৌগিক
    • গ. জটিল
    • ঘ. অধীন
    উত্তর: ক. সরল
    যে বাক্যে একটি কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন: খোকা স্কুলে যায়।
  6. ৬. এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কী বলে?
    • ক. বাক্য
    • খ. উদ্দেশ্য
    • গ. বাক্যাংশ
    • ঘ. বিধেয়
    উত্তর: ক. বাক্য
    যে শব্দ বা শব্দসমষ্টি দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তাকে বাক্য বলে। বাক্যাংশ পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না।
  7. ৭. নিত্য অতীতকালের উদাহরণ কোনটি?
    • ক. তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো
    • খ. তারা মাঠে খেলছিল
    • গ. আমরা রংপুর যাব
    • ঘ. ভালোভাবে পৌঁছে যেও
    উত্তর: ক. তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো
    অতীতে যে কাজ অভ্যাসবশত নিয়মিত ঘটত, তা প্রকাশে নিত্য অতীত কাল হয়; ক্রিয়ার শেষে -তো/-ত বসে। ‘ঝিনুক কুড়াতো’ এমন অভ্যাস বোঝাচ্ছে।
  8. ৮. নিচের কোনটি একবচন?
    • ক. আমি
    • খ. বইগুলি
    • গ. মাঝিরা
    • ঘ. কলমগুলো
    উত্তর: ক. আমি
    ‘আমি’ একজন ব্যক্তিকে বোঝায়, তাই একবচন। গুলি, গুলো, রা ইত্যাদি যুক্ত হয়ে বাকি শব্দগুলো বহুবচন হয়েছে।
  9. ৯. কোনটি নির্দেশক নয়?
    • ক. – টা
    • খ. – তম
    • গ. – খানা
    • ঘ. – জন
    উত্তর: খ. – তম
    টা, খানা, জন ইত্যাদি শব্দাংশ বিশেষ্যকে নির্দিষ্ট করে, তাই এরা নির্দেশক। ‘-তম’ হলো পূরণবাচক বা তুলনাবাচক প্রত্যয় (বিংশতম, প্রিয়তম)।
  10. ১০. যোজক কাকে যুক্ত করে?
    • ক. পদ
    • খ. বর্গ
    • গ. বাক্য
    • ঘ. সবগুলো
    উত্তর: ঘ. সবগুলো
    যোজক অব্যয় (এবং, ও, কিন্তু, অথবা) দুটি পদ, বর্গ বা বাক্যকে জুড়ে দেয়। যেমন: রহিম ও করিম (পদ), ভাত খেয়ে এবং বিশ্রাম নিয়ে (বর্গ)।
  11. ১১. অনুসর্গকে কতভাগে ভাগ করা যায়?
    • ক. দুই
    • খ. তিন
    • গ. চার
    • ঘ. পাঁচ
    উত্তর: ক. দুই
    অনুসর্গকে দুই ভাগে ভাগ করা হয়: নাম অনুসর্গ (দিকে, কাছে, সামনে) ও ক্রিয়া অনুসর্গ (দিয়ে, থেকে, করে)।
  12. ১২. কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন?
    • ক. শর্ত
    • খ. ভূত
    • গ. ভাবী
    • ঘ. সবগুলো
    উত্তর: ঘ. সবগুলো
    অসমাপিকা ক্রিয়া তিন ধরনের: শর্ত (করলে), ভূত (করে) ও ভাবী (করতে)। তাই তিনটিই এর ধরন।
  13. ১৩. 'ষষ্ঠ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • ক. ষষ্ + থ
    • খ. ষষ্ + ঠ
    • গ. ষস্ + থ
    • ঘ. ষশ্ + থ
    উত্তর: ক. ষষ্ + থ
    ষ-এর পরে ত বা থ থাকলে তা যথাক্রমে ট বা ঠ হয়ে যায়: ষষ্ + থ = ষষ্ঠ (তেমনি কৃষ্ + ত = কৃষ্ট)।
  14. ১৪. রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' গল্পের একটি চরিত্র-
    • ক. বিনোদিনী
    • খ. হৈমন্তী
    • গ. আশালতা
    • ঘ. চারুলতা
    উত্তর: ঘ. চারুলতা
    ‘নষ্টনীড়’ গল্পের প্রধান চরিত্র চারুলতা, তার স্বামী ভূপতি এবং দেবর অমল। সত্যজিৎ রায় গল্পটি নিয়ে ‘চারুলতা’ চলচ্চিত্র নির্মাণ করেন।
  15. ১৫. 'চণ্ডীমঙ্গল' কাব্যের উপাস্য 'চণ্ডী' কার স্ত্রী?
    • ক. জগন্নাথ
    • খ. বিষ্ণু
    • গ. প্রজাপতি
    • ঘ. শিব
    উত্তর: ঘ. শিব
    চণ্ডীমঙ্গল কাব্যের দেবী চণ্ডী হলেন শিবের স্ত্রী পার্বতী বা দুর্গার এক রূপ। এ কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী।
  16. ১৬. সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?
    • ক. কবর
    • খ. বহিপীর
    • গ. পায়ের আওয়াজ পাওয়া যায়
    • ঘ. ওরা কদম আলী
    উত্তর: খ. বহিপীর
    ‘বহিপীর’ সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক। ‘কবর’ মুনীর চৌধুরীর, ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ সৈয়দ শামসুল হকের আর ‘ওরা কদম আলী’ মামুনুর রশীদের নাটক।
  17. ১৭. ‘সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
    • ক. জন ক্লার্ক মার্শম্যান
    • খ. জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
    • গ. ডেভিড হেয়ার
    • ঘ. উইলিয়াম কেরী
    উত্তর: ক. জন ক্লার্ক মার্শম্যান
    ১৮১৮ সালে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র ‘সমাচার দর্পণ’-এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান।
  18. ১৮. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
    • ক. লুইপা
    • খ. সরহপা
    • গ. ভুসুকুপা
    • ঘ. কাহ্নপা
    উত্তর: ঘ. কাহ্নপা
    চর্যাপদে কাহ্নপার পদ সবচেয়ে বেশি, ১৩টি; এর পরেই ভুসুকুপার ৮টি। লুইপাকে চর্যার আদি কবি ধরা হয়।
  19. ১৯. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি?
    • ক. কৃষ্ণকুমারী
    • খ. শর্মিষ্ঠা
    • গ. সধবার একাদশী
    • ঘ. নীল দর্পণ
    উত্তর: ক. কৃষ্ণকুমারী
    মাইকেল মধুসূদন দত্তের ‘কৃষ্ণকুমারী’ (১৮৬১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি। তাঁর ‘শর্মিষ্ঠা’ প্রথম সার্থক নাটক।
  20. ২০. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
    • ক. রহু চণ্ডালের হাড়
    • খ. কৈবর্ত খণ্ড
    • গ. ফুল বউ
    • ঘ. অলীক মানুষ
    উত্তর: ঘ. অলীক মানুষ
    ‘অলীক মানুষ’ সৈয়দ মুস্তফা সিরাজের বিখ্যাত উপন্যাস, এর জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। ‘রহু চণ্ডালের হাড়’ অভিজিৎ সেনের আর ‘ফুল বউ’ আবুল বাশারের লেখা।

ইংরেজি

  1. ২১. 'Pediatrics' relates to the treatment of-
    • ক. Adults
    • খ. Children
    • গ. Women
    • ঘ. Old People
    উত্তর: খ. Children
    গ্রিক pais (শিশু) থেকে Pediatrics, অর্থাৎ শিশুরোগ চিকিৎসা। বয়স্কদের চিকিৎসাকে বলে Geriatrics।
  2. ২২. One should be careful about _____ duty.
    • ক. his
    • খ. her
    • গ. one's
    • ঘ. the
    উত্তর: গ. one's
    বাক্যের subject one হলে পরের possessive-ও সাধারণত one's হয়: One should be careful about one's duty।
  3. ২৩. ‘Lady Chatterley's Lover' was written by the author of -
    • ক. Lord Jim
    • খ. A Passage to India
    • গ. Ulysses
    • ঘ. The Rainbow
    উত্তর: ঘ. The Rainbow
    ‘Lady Chatterley's Lover’ ও ‘The Rainbow’ দুটিই D. H. Lawrence-এর উপন্যাস। Lord Jim কনরাডের, A Passage to India ফরস্টারের আর Ulysses জেমস জয়েসের।
  4. ২৪. Which is the noun form of the word 'beautiful'?
    • ক. Beauty
    • খ. Beautify
    • গ. Beauteous
    • ঘ. Beautifully
    উত্তর: ক. Beauty
    Beautiful adjective; এর noun Beauty, verb Beautify আর adverb Beautifully।
  5. ২৫. SHIELD : SOLDIER
    • ক. Helmet : Rider
    • খ. Book : Author
    • গ. Advocate : Court
    • ঘ. Stethoscope : Doctor
    উত্তর: ক. Helmet : Rider
    ঢাল সৈনিককে আঘাত থেকে রক্ষা করে, তেমনি হেলমেট আরোহীকে রক্ষা করে। দুই জোড়াতেই সম্পর্ক ‘সুরক্ষার সরঞ্জাম : ব্যবহারকারী’।
  6. ২৬. The word 'least' is the superlative degree of-
    • ক. Little
    • খ. Less
    • গ. None
    • ঘ. Lesser
    উত্তর: ক. Little
    Little শব্দের comparative less এবং superlative least (little – less – least)।
  7. ২৭. Which one is the exact synonym for the word 'extempore'?
    • ক. improvised
    • খ. impromptu
    • গ. immediate
    • ঘ. planned
    উত্তর: খ. impromptu
    Extempore মানে আগে থেকে প্রস্তুতি ছাড়া তাৎক্ষণিকভাবে বলা বা করা। Impromptu-র অর্থ হুবহু এক; planned এর বিপরীত।
  8. ২৮. ‘We read novels' - passive voice form:
    • ক. Novel is read by us.
    • খ. Novels are read by us.
    • গ. Novels are read by we.
    • ঘ. Novels are being read by us.
    উত্তর: খ. Novels are read by us.
    Present indefinite-এর passive-এ object novels subject হয়ে plural verb are + past participle পায়, আর we হয়ে যায় by us: Novels are read by us।
  9. ২৯. Shakespeare is known mostly for his -
    • ক. Poetry
    • খ. Plays
    • গ. Novels
    • ঘ. Autobiography
    উত্তর: খ. Plays
    Shakespeare সনেট ও কবিতাও লিখেছেন, তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত Hamlet, Macbeth, Romeo and Juliet-এর মতো নাটকের জন্য।
  10. ৩০. 'Few and far between' means-
    • ক. Distant things
    • খ. Infrequent
    • গ. Very few
    • ঘ. In between
    উত্তর: গ. Very few
    Few and far between মানে খুব কম ও কালেভদ্রে ঘটে এমন, অর্থাৎ very few। তবে infrequent (খ)-ও প্রায় একই অর্থ দেয়, তাই এ বিকল্পকেও সঠিক বলা যায়।
  11. ৩১. Which is the plural form of mouse?
    • ক. mouses
    • খ. mice
    • গ. mouse
    • ঘ. mices
    উত্তর: খ. mice
    Mouse একটি irregular noun; এর plural mice (তেমনি louse → lice)।
  12. ৩২. ‘Rule of thumb' means-
    • ক. a rule based on science
    • খ. a bad rule
    • গ. a rule that must be obeyed
    • ঘ. a rule based on past experience
    উত্তর: ঘ. a rule based on past experience
    Rule of thumb মানে বৈজ্ঞানিক মাপজোখ নয়, অভিজ্ঞতা থেকে পাওয়া মোটামুটি নিয়ম।
  13. ৩৩. We sat ___ the teacher.
    • ক. besides
    • খ. beside
    • গ. to
    • ঘ. for
    উত্তর: খ. beside
    Beside মানে পাশে, আর besides মানে এছাড়াও। শিক্ষকের পাশে বসা বোঝাতে beside বসবে।
  14. ৩৪. I had a talk with him. Here 'talk' is a/an-
    • ক. Verb
    • খ. Noun
    • গ. Pronoun
    • ঘ. Adverb
    উত্তর: খ. Noun
    Talk শব্দটি এখানে article ‘a’-এর পরে বসে ‘আলাপ’ অর্থ দিচ্ছে এবং had ক্রিয়ার object, তাই এটি noun।
  15. ৩৫. Five miles ____ a long distance.
    • ক. are
    • খ. were
    • গ. is
    • ঘ. have
    উত্তর: গ. is
    দূরত্ব, সময় বা টাকার পরিমাণ plural হলেও একটি সমষ্টি বোঝালে singular verb বসে: Five miles is a long distance।
  16. ৩৬. Maiden speech means-
    • ক. farewell speech
    • খ. late speech
    • গ. last speech
    • ঘ. first speech
    উত্তর: ঘ. first speech
    Maiden মানে প্রথম; সংসদে কোনো সদস্যের প্রথম ভাষণকে maiden speech বলে।
  17. ৩৭. Select the right compound structure of the sentence 'Though he is poor, he is honest'
    • ক. He is poor and honest.
    • খ. As he is poor, he is honest.
    • গ. He is poor but honest.
    • ঘ. Since he is poor, he is honest.
    উত্তর: গ. He is poor but honest.
    Though দিয়ে বিপরীত ভাব প্রকাশ করা complex বাক্যকে compound করতে বিপরীতার্থক সংযোজক but ব্যবহার হয়: He is poor but honest।
  18. ৩৮. If you work hard you will succeed in life.
    • ক. simple
    • খ. Negative
    • গ. Complex
    • ঘ. Compound
    উত্তর: গ. Complex
    বাক্যে If দিয়ে শুরু হওয়া একটি subordinate clause এবং ‘you will succeed in life’ principal clause আছে, তাই এটি Complex sentence।
  19. ৩৯. 'Slow and steady ... the race.'
    • ক. win
    • খ. won
    • গ. has won
    • ঘ. wins
    উত্তর: ঘ. wins
    and দিয়ে যুক্ত দুটি শব্দ মিলে একটি ভাব (ধীর-স্থিরতা) বোঝালে singular verb বসে, তাই Slow and steady wins the race।
  20. ৪০. 'Pros and cons' means-
    • ক. Advantages
    • খ. Merits and demerits
    • গ. Gladstone
    • ঘ. All
    উত্তর: খ. Merits and demerits
    Pros and cons মানে কোনো বিষয়ের পক্ষে ও বিপক্ষের দিক, অর্থাৎ সুবিধা-অসুবিধা বা merits and demerits।

বিজ্ঞান

  1. ৪১. পেনিসিলিনের আবিষ্কারক কে?
    • ক. আলেকজান্ডার ফ্লেমিং
    • খ. লুই পাস্তুর
    • গ. লিউয়েন হুক
    • ঘ. রবার্ট হুক
    উত্তর: ক. আলেকজান্ডার ফ্লেমিং
    ১৯২৮ সালে স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং ছত্রাক থেকে প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন।
  2. ৪২. 'এইচআইভি' কী?
    • ক. ভাইরাস
    • খ. ব্যাকটেরিয়া
    • গ. রোগের নাম
    • ঘ. ফসলের জাত
    উত্তর: ক. ভাইরাস
    HIV (Human Immunodeficiency Virus) একটি ভাইরাস, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে। এর সংক্রমণে শেষ পর্যায়ে এইডস রোগ হয়।
  3. ৪৩. কোন গাছের বাকল হতে কুইনাইন আবিষ্কৃত হয়?
    • ক. ইউক্যালিপটাস
    • খ. সিনকোনা
    • গ. সিডার
    • ঘ. নিম
    উত্তর: খ. সিনকোনা
    ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন সিনকোনা গাছের বাকল থেকে পাওয়া যায়।
  4. ৪৫. এডিস মশা কিসের জীবাণু বহন করে?
    • ক. ডায়রিয়া
    • খ. কলেরা
    • গ. ম্যালেরিয়া
    • ঘ. ডেঙ্গুজ্বর
    উত্তর: ঘ. ডেঙ্গুজ্বর
    এডিস মশা ডেঙ্গু ভাইরাস ছড়ায় (চিকুনগুনিয়া ও জিকাও)। ম্যালেরিয়ার জীবাণু ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশা, আর ডায়রিয়া ও কলেরা ছড়ায় দূষিত পানি ও খাবারের মাধ্যমে।
  5. ৪৬. কোনটি শিশুর জন্মগত ত্রুটিজনিত রোগ?
    • ক. হাম
    • খ. পোলিও
    • গ. হেপাটাইটিস
    • ঘ. রুবেলা
    উত্তর: ঘ. রুবেলা
    গর্ভাবস্থার প্রথম দিকে মা রুবেলায় আক্রান্ত হলে শিশু চোখ, কান ও হৃৎপিণ্ডের জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে (congenital rubella syndrome)। তাই রুবেলাকে জন্মগত ত্রুটিজনিত রোগের সঙ্গে যুক্ত করা হয়।
  6. ৪৭. অগ্ন্যাশয় হতে কোনটি নিঃসৃত হয়?
    • ক. লাইকোজেন
    • খ. লাইগেজ
    • গ. ইনসুলিন
    • ঘ. এমিনো এসিড
    উত্তর: গ. ইনসুলিন
    অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে।

আন্তর্জাতিক

  1. ৪৪. বিশ্ব স্বাস্থ্য দিবস কোন তারিখে উদযাপিত হয়?
    • ক. ৭ এপ্রিল
    • খ. ৭ মার্চ
    • গ. ৭ মে
    • ঘ. ৭ জুন
    উত্তর: ক. ৭ এপ্রিল
    ১৯৪৮ সালের ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রতিষ্ঠিত হয়, তাই প্রতি বছর এই দিনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়।

বাংলাদেশ

  1. ৪৮. বাংলা নববর্ষ হলো 'পহেলা বৈশাখ' চালু করেছিলেন কে?
    • ক. সম্রাট বাবর
    • খ. ইলিয়াস শাহ
    • গ. সম্রাট আকবর
    • ঘ. ফকরুদ্দিন মোবারক শাহ
    উত্তর: গ. সম্রাট আকবর
    খাজনা আদায়ের সুবিধার জন্য মুঘল সম্রাট আকবর ফসলি সন বা বাংলা সন চালু করেন, যার প্রথম দিন পহেলা বৈশাখ।
  2. ৫০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কবে?
    • ক. ১৭ মার্চ
    • খ. ১৭ জানুয়ারি
    • গ. ১৭ জুলাই
    • ঘ. ১৭ নভেম্বর
    উত্তর: ক. ১৭ মার্চ
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। দিনটি জাতীয় শিশু দিবস হিসেবেও পালিত হয়।
  3. ৫১. স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
    • ক. ৭ জন
    • খ. ৬৮ জন
    • গ. ১৭৬ জন
    • ঘ. ৬৭৬ জন
    উত্তর: ক. ৭ জন
    সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ পেয়েছেন ৭ জন। বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন ও বীর প্রতীক ৪২৬ জন; মোট খেতাবপ্রাপ্ত ৬৭৬ জন।
  4. ৫২. বাংলাদেশের কোন জেলা সর্বপ্রথম শত্রুমুক্ত হয়?
    • ক. যশোর
    • খ. ঢাকা
    • গ. বরিশাল
    • ঘ. বগুড়া
    উত্তর: ক. যশোর
    ১৯৭১ সালের ৬ ডিসেম্বর যশোর প্রথম শত্রুমুক্ত জেলা হয়। এই দিনেই ভারত বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
  5. ৫৩. স্বাধীনতার ঘোষণাপত্র প্রথম কে প্রচার করেন?
    • ক. এম এ হান্নান
    • খ. আবুল কাশেম
    • গ. ফজলুল হক
    • ঘ. হায়দার আলী
    উত্তর: ক. এম এ হান্নান
    ২৬ মার্চ ১৯৭১ দুপুরে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা এম এ হান্নান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র প্রথম পাঠ করেন।

কম্পিউটার ও আইসিটি

  1. ৪৯. কম্পিউটারের ভাষাকে কী বলা হয়?
    • ক. সাধুভাষা
    • খ. চলিত ভাষা
    • গ. লেখা ভাষা
    • ঘ. যান্ত্রিক ভাষা
    উত্তর: ঘ. যান্ত্রিক ভাষা
    কম্পিউটার কেবল ০ ও ১ দিয়ে গঠিত মেশিন ল্যাঙ্গুয়েজ বা যান্ত্রিক ভাষা সরাসরি বোঝে। অন্য সব প্রোগ্রামিং ভাষাকে শেষ পর্যন্ত এই ভাষায় রূপান্তর করতে হয়।

গণিত

  1. ৫৪. শতকরা বার্ষিক $\frac{17}{2}$ টাকা মুনাফায় কত টাকার ৬ বছরের মুনাফা ২৫৫০ টাকা হবে?
    • ক. ৫০০০
    • খ. ৭৫০০
    • গ. ৬০০০
    • ঘ. ৬৫০০
    উত্তর: ক. ৫০০০
    মুনাফার হার ৮.৫%। আসল = মুনাফা × ১০০ ÷ (হার × সময়) = ২৫৫০ × ১০০ ÷ (৮.৫ × ৬) = ২৫৫০০০ ÷ ৫১ = ৫০০০ টাকা।
  2. ৫৫. ১০৫০ টাকার ৮% নিচের কোনটি?
    • ক. ৮০
    • খ. ৮২
    • গ. ৮৪
    • ঘ. ৮৬
    উত্তর: গ. ৮৪
    ১০৫০ × ৮/১০০ = ৮৪০০/১০০ = ৮৪ টাকা।
  3. ৫৬. ১ মিটার সমান কত ইঞ্চি?
    • ক. ৩৯.৩৭ (প্রায়)
    • খ. ৪০.৪৩ (প্রায়)
    • গ. ৪১.৬৩ (প্রায়)
    • ঘ. ৪২.৬৫ (প্রায়)
    উত্তর: ক. ৩৯.৩৭ (প্রায়)
    ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার, তাই ১ মিটার = ১০০ ÷ ২.৫৪ ≈ ৩৯.৩৭ ইঞ্চি।
  4. ৫৭. একজন দৌড়বিদ ৪০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্র্যাকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়াল?
    • ক. ৯.৬ কি.মি.
    • খ. ৯.৯ কি.মি.
    • গ. ৯.৭ কি.মি.
    • ঘ. ৯.৮ কি.মি.
    উত্তর: ক. ৯.৬ কি.মি.
    মোট দূরত্ব = ৪০০ × ২৪ = ৯৬০০ মিটার = ৯.৬ কিলোমিটার।
  5. ৫৮. একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সে.মি. এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত?
    • ক. ৩ ঘন মিটার
    • খ. ৬ ঘন মিটার
    • গ. ৯ ঘন মিটার
    • ঘ. ১২ ঘন মিটার
    উত্তর: ক. ৩ ঘন মিটার
    প্রস্থ ১.৫ মিটার। আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা = ২ × ১.৫ × ১ = ৩ ঘন মিটার।
  6. ৫৯. $x - \frac{1}{x} = 5$ হলে $(x + \frac{1}{x})^2$ এর মান কত?
    • ক. 29
    • খ. 30
    • গ. 31
    • ঘ. 32
    উত্তর: ক. 29
    $(x + \frac{1}{x})^2 = (x - \frac{1}{x})^2 + 4 = 5^2 + 4 = 29$।
  7. ৬০. x − y = 10 এবং xy = 30 হলে $x^3 - y^3$ এর মান কত?
    • ক. 1900
    • খ. 2000
    • গ. 2500
    • ঘ. 3000
    উত্তর: ক. 1900
    $x^3 - y^3 = (x-y)^3 + 3xy(x-y) = 10^3 + 3 × 30 × 10 = 1000 + 900 = 1900$।
  8. ৬১. $9x^2 - 9x - 4$ এর উৎপাদক কত?
    • ক. (3x + 1)(3x − 4)
    • খ. (3x − 1)(3x − 4)
    • গ. (3x − 1)(3x + 4)
    • ঘ. (3x + 1)(3x + 4)
    উত্তর: ক. (3x + 1)(3x − 4)
    মধ্যপদ বিভক্ত করে: $9x^2 - 12x + 3x - 4 = 3x(3x - 4) + 1(3x - 4) = (3x + 1)(3x - 4)$।
  9. ৬২. $x^3 - 2x^2$, $x^2 - 4$ এবং xy − 2y এর গ.সা.গু. নির্ণয় কর।
    • ক. x − 2
    • খ. x − 4
    • গ. x − 3
    • ঘ. x − 5
    উত্তর: ক. x − 2
    তিনটি রাশি হলো $x^2(x-2)$, $(x+2)(x-2)$ ও y(x−2)। এদের সাধারণ উৎপাদক কেবল (x − 2), তাই গ.সা.গু. = x − 2।
  10. ৬৩. যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কত দিনে কাজটি শেষ হবে?
    • ক. ৯
    • খ. ১৮
    • গ. ১২
    • ঘ. ২৪
    উত্তর: ক. ৯
    মোট কাজ = ৯ × ১২ = ১০৮ জন-দিন। লোক হবে ১২ জন, তাই সময় = ১০৮ ÷ ১২ = ৯ দিন।
  11. ৬৪. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ ১২ সে.মি. হলে ক্ষেত্রফল কত?
    • ক. ৩৬
    • খ. ৪৮
    • গ. ৫৬
    • ঘ. ৭২
    উত্তর: ক. ৩৬
    সমান বাহু a হলে 2a² = ১২² = ১৪৪, তাই a² = ৭২। ক্ষেত্রফল = ½ × a² = ৩৬ বর্গ সে.মি.।
  12. ৬৫. নিচের কোন ভগ্নাংশটি ২/৩ থেকে ছোট?
    • ক. ৭/৮
    • খ. ৫/৬
    • গ. ৩/৪
    • ঘ. ৩/৫
    উত্তর: ঘ. ৩/৫
    ২/৩ ≈ ০.৬৭। ৭/৮ = ০.৮৭৫, ৫/৬ ≈ ০.৮৩, ৩/৪ = ০.৭৫ সবই বড়; কেবল ৩/৫ = ০.৬ ছোট।
  13. ৬৬. ১, ২, ৩, ৪, ৫, ৬ অংকগুলো প্রতিটি একবার নিয়ে ৪ অংকের কতগুলো ভিন্ন সংখ্যা হবে?
    • ক. ১২০
    • খ. ২৪০
    • গ. ৩৬০
    • ঘ. ৫৪০
    উত্তর: গ. ৩৬০
    ৬টি ভিন্ন অংক থেকে ৪টি নিয়ে সাজানোর উপায় = ⁶P₄ = ৬ × ৫ × ৪ × ৩ = ৩৬০। (মূল প্রশ্নে ‘ক্ষুদ্রতম’ শব্দটি অপ্রাসঙ্গিকভাবে ছিল।)
  14. ৬৭. কোন সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ ২৪° হলে এর বাহুর সংখ্যা কত?
    • ক. ১২
    • খ. ১৩
    • গ. ১৪
    • ঘ. ১৫
    উত্তর: ঘ. ১৫
    যেকোনো বহুভুজের বহিঃস্থ কোণগুলোর সমষ্টি ৩৬০°। সুষম বহুভুজে প্রতিটি বহিঃস্থ কোণ সমান, তাই বাহুর সংখ্যা = ৩৬০° ÷ ২৪° = ১৫।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর: অন্যান্য পরীক্ষা

আরও সরকারি চাকরি পরীক্ষার প্রশ্ন ও সমাধান

বিসিএস আর চাকরির পরীক্ষার বিজ্ঞান এক বইয়ে, বিগত প্রশ্ন বিশ্লেষণ করে লেখা: লিয়ানা বিসিএস বিজ্ঞান বই সম্পর্কে জানুন