Lyanna Books

আমাদের বই শুধু সহজ ভাষায় লেখা নয়। বিগত প্রশ্ন বিশ্লেষণ করে দেখানো হয়েছে কোন বিষয় থেকে কোথায় কী প্রশ্ন আসে, আর সামনের পরীক্ষায় কী আসতে পারে।

লক্ষ্য একটাই: একটি বই দিয়েই যেন বিজ্ঞানের জন্য আলাদা কোর্স না লাগে। তাই প্রতিটি অধ্যায়ের অনলাইন পরীক্ষা সবার জন্য বিনামূল্যে।

আমাদের বইপ্রথম প্রকাশ

বিসিএস বিজ্ঞান

লেখক: পিয়াস

  • এক বইয়ে প্রিলি আর লিখিত দুটোরই প্রস্তুতি
  • সহজ বাংলায় গুছিয়ে লেখা, দরকারি ইংরেজি পরিভাষাসহ
  • বিগত বিসিএস প্রশ্ন বাক্যে বাক্যে চিহ্নিত
  • প্রতিটি অধ্যায়ের শেষে QR কোডে অনলাইন পরীক্ষা
শীঘ্রই আসছে · ডিসেম্বর ২০২৬

লেখক পরিচিতি

পিয়াস

পিয়াস

মোঃ নাইমুর রহমান
৪১তম বিসিএস (পরিবার পরিকল্পনা)

৪১তম বিসিএসে পরিবার পরিকল্পনা ক্যাডারে যোগ দিয়ে বর্তমানে সেখানেই কর্মরত। বিসিএস পরীক্ষায় বিজ্ঞানে পেয়েছিলেন ৮০-এর বেশি নম্বর, আর সেই অভিজ্ঞতা থেকেই এই বই লেখার পরিকল্পনা আসে।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করেছেন। প্রকৌশলের পড়াশোনা বিজ্ঞান সহজ করে বোঝানোর ভিত্তি গড়ে দিয়েছে।

স্ত্রী আলিশা জাহান মেঘনা ৪৩তম বিসিএস কর ক্যাডারে কর্মরত। তাঁদের মেয়ে লিয়ানা।

অধ্যায়ভিত্তিক অনলাইন পরীক্ষা

বইয়ের QR কোড স্ক্যান করলে এখানে আসবেন। সময় আর নেগেটিভ মার্কিংসহ আসল পরীক্ষার মতো, শেষে প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা আর বইয়ের অনুচ্ছেদ নম্বর।

২শব্দপরীক্ষা দিন →
·রোগশীঘ্রই
·আরও অধ্যায়একে একে যোগ হবে

লিয়ানা পরিচিতি

লিয়ানা

লিয়ানার জন্ম ২০২৫ সালের ২৮ মার্চ। বাবা মোঃ নাইমুর রহমান, মা আলিশা জাহান মেঘনা। ছোট্ট, সাবলীল আর অনেক আকাঙ্ক্ষার মেয়ে আমাদের। এই প্রকাশনী তার নামে, আর লোগোতেও লেখা আছে তার নাম।

যোগাযোগ