বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তি (MCQ) পরীক্ষা ২০২৩: প্রশ্ন ও সমাধান
পরীক্ষা হয়েছে ২০২৩। ১০০টি প্রশ্ন, সঠিক উত্তর আর প্রতিটির ব্যাখ্যা। চাইলে আগে নিজে পরীক্ষা দিয়ে দেখুন।
সময় ধরে পরীক্ষা দিন →- ১. আসামি দোষস্বীকার করলে তার শাস্তি হবে ______।
- ক. সর্বোচ্চ শাস্তির সমপরিমাণ
- খ. সর্বোচ্চ শাস্তির এক চতুর্থাংশ
- গ. সর্বোচ্চ শাস্তির অর্ধেক
- ঘ. আদালতের বিবেচনামতো
উত্তর: ঘ. আদালতের বিবেচনামতো
ফৌজদারি কার্যবিধির ২৪৩ ও ২৭১ ধারা অনুযায়ী আসামি দোষ স্বীকার করলে আদালত তা লিপিবদ্ধ করে নিজের বিবেচনায় আইনের সীমার মধ্যে দণ্ড দেন; কোনো নির্দিষ্ট ভগ্নাংশ বাঁধা নেই। - ২. The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারার ক্ষমতাবলে ম্যাজিস্ট্রেট নিজে কোনো ব্যক্তিকে আটক করতে পারে?
- ক. ৬৩
- খ. ৬৬
- গ. ৫৪
- ঘ. ৬৫
উত্তর: ঘ. ৬৫
ফৌজদারি কার্যবিধির ৬৫ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট নিজের এখতিয়ারের মধ্যে যাকে গ্রেফতারের পরোয়ানা দিতে পারেন, তাকে নিজেই গ্রেফতার করতে বা নির্দেশ দিতে পারেন। - ৩. আদালত কর্তৃক গঠিত অভিযোগ ________ ভাষায় লিখিত হবে।
- ক. আসামির
- খ. স্থানীয়
- গ. বাংলা
- ঘ. আদালতের
উত্তর: ঘ. আদালতের
ফৌজদারি কার্যবিধির ২২১(৬) ধারা অনুযায়ী অভিযোগ (চার্জ) আদালতের ভাষায় লিখতে হয়। - ৪. প্রত্যেকটি দায়রা বিভাগে কত শ্রেণীর জজ থাকবে?
- ক. ২
- খ. ৪
- গ. ৩
- ঘ. ৫
উত্তর: গ. ৩
প্রতিটি দায়রা বিভাগে তিন শ্রেণির বিচারক থাকেন: দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ম দায়রা জজ (ফৌজদারি কার্যবিধি, ধারা ৯)। - ৫. গ্রেফতারি পরোয়ানার মাধ্যমে পুলিশ কোনো ব্যক্তিকে গ্রেফতার করলে তাকে আদালতে ________ হাজির করতে হবে।
- ক. অনাবশ্যক বিলম্ব ছাড়া
- খ. ২৪ ঘণ্টার মধ্যে
- গ. অতি সত্বর
- ঘ. ৪৮ ঘণ্টার মধ্যে
উত্তর: ক. অনাবশ্যক বিলম্ব ছাড়া
ফৌজদারি কার্যবিধির ৮১ ধারা অনুযায়ী পরোয়ানামূলে গ্রেফতারকৃত ব্যক্তিকে অনাবশ্যক বিলম্ব ছাড়া আদালতে হাজির করতে হয় (৭৬ ধারার ২৪ ঘণ্টার সীমাও প্রযোজ্য)। - ৬. সরকার বিশেষ ক্ষমতা অর্পণ করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত মেয়াদের কারাদণ্ড দিতে পারে?
- ক. ৭ বছর
- খ. যে-কোনো
- গ. ১০ বছর
- ঘ. ১৪ বছর
উত্তর: ক. ৭ বছর
ফৌজদারি কার্যবিধির ২৯গ ও ৩৩ক ধারা অনুযায়ী বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ) সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড দিতে পারেন। - ৭. ফৌজদারি আপিলে কোনটি আপিল আদালতের ক্ষমতা নয়?
- ক. বৈচারিক অনুসন্ধান
- খ. সাক্ষ্য গ্রহণ
- গ. আপিল নিষ্পত্তিকরণ
- ঘ. দণ্ড বৃদ্ধিকরণ
উত্তর: ঘ. দণ্ড বৃদ্ধিকরণ
ফৌজদারি কার্যবিধির ৪২৩ ধারায় আপিল আদালত পুনরায় অনুসন্ধান বা বিচারের নির্দেশ দিতে, ৪২৮ ধারায় অতিরিক্ত সাক্ষ্য নিতে এবং আপিল নিষ্পত্তি করতে পারে; কিন্তু আসামির আপিলে দণ্ড বাড়াতে পারে না, দণ্ড বৃদ্ধির ক্ষমতা কেবল হাইকোর্ট বিভাগের রিভিশনে (ধারা ৪৩৯)। তাই উত্তরপত্রের ক-এর চেয়ে ঘ বেশি যুক্তিসংগত। - ৮. পরোয়ানায় লিখিত নির্দেশে কোন বিষয়টির উল্লেখ থাকবে না?
- ক. অপরাধের শাস্তির পরিমাণ
- খ. আদালতে হাজির হওয়ার তারিখ
- গ. জামিনদারের সংখ্যা
- ঘ. জামিনদারের আর্থিক দায়
উত্তর: ক. অপরাধের শাস্তির পরিমাণ
ফৌজদারি কার্যবিধির ৭৬ ধারা অনুযায়ী পরোয়ানায় জামিনের নির্দেশ থাকলে জামিনদারের সংখ্যা, মুচলেকার অঙ্ক ও হাজিরার সময় উল্লেখ থাকে; অপরাধের শাস্তির পরিমাণ লেখা থাকে না। - ৯. কোনো ব্যক্তিকে গ্রেফতারের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে যদি সে ________ কারাদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত হয়।
- ক. যে-কোনো
- খ. যাবজ্জীবন
- গ. ৭ বছর
- ঘ. ১০ বছর
উত্তর: খ. যাবজ্জীবন
ফৌজদারি কার্যবিধির ৪৬(৩) ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত নয় এমন কাউকে গ্রেফতারের সময় মৃত্যু ঘটানো যায় না; অর্থাৎ যাবজ্জীবনযোগ্য অপরাধে অভিযুক্ত হলে প্রয়োজনে তা করা যায়। - ১০. The Code of Criminal Procedure, 1898 অনুসারে 'Local Inquiry' করতে পারেন কে?
- ক. নির্বাহী ম্যাজিস্ট্রেট
- খ. জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
- গ. অ্যাডভোকেট কমিশনার
- ঘ. মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
উত্তর: ক. নির্বাহী ম্যাজিস্ট্রেট
ফৌজদারি কার্যবিধির ১৪৮ ধারা অনুযায়ী ১৪৩-১৪৭ ধারার কার্যক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট অধস্তন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে স্থানীয় তদন্ত করাতে পারেন। - ১১. আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর কী করা হয় না?
- ক. অভিযোগ পাঠ করে শোনানো
- খ. সে বিচার প্রার্থনা করে কিনা জিজ্ঞাসা করা
- গ. তাকে সাফাই সাক্ষ্য বিষয়ে জিজ্ঞাসা করা
- ঘ. অভিযোগ ব্যাখ্যা করা
উত্তর: গ. তাকে সাফাই সাক্ষ্য বিষয়ে জিজ্ঞাসা করা
চার্জ গঠনের পর তা আসামিকে পড়ে শোনানো ও ব্যাখ্যা করা হয় এবং সে দোষ স্বীকার করে নাকি বিচার চায় তা জানতে চাওয়া হয় (ধারা ২৪২, ২৬৫ঘ); সাফাই সাক্ষ্যের প্রশ্ন আসে প্রসিকিউশনের সাক্ষ্য শেষে। - ১২. The Penal Code, 1860 এর কোন ধারার অপরাধের বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যাবে না?
- ক. ৪২৬
- খ. ৪০৬
- গ. ৩২৩
- ঘ. ৩২৬
উত্তর: ঘ. ৩২৬
মারাত্মক অস্ত্র দিয়ে গুরুতর আঘাতের (ধারা ৩২৬) শাস্তি যাবজ্জীবন পর্যন্ত; ফৌজদারি কার্যবিধির ২৬০ ধারা অনুযায়ী এমন গুরুতর অপরাধের সংক্ষিপ্ত বিচার হয় না। - ১৩. The Code of Criminal Procedure, 1898 এর ১৪৫ ধারানুসারে কার্যধারার প্রতিপক্ষ মারা গেলে
- ক. কার্যধারাটি স্থগিত হয়
- খ. কার্যধারাটি এবেট হয়
- গ. মৃতের প্রতিনিধিরা পক্ষ হতে পারে
- ঘ. কার্যধারাটি নথিজাত হয়
উত্তর: গ. মৃতের প্রতিনিধিরা পক্ষ হতে পারে
ফৌজদারি কার্যবিধির ১৪৫(৭) ধারা অনুযায়ী কার্যধারা চলাকালে কোনো পক্ষ মারা গেলে ম্যাজিস্ট্রেট তার আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করে কার্যধারা চালিয়ে যেতে পারেন। - ১৪. একজন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকার অর্থদণ্ড দিতে পারে?
- ক. ১০০০০
- খ. ২০০০
- গ. ৭০০০
- ঘ. ৫০০০
উত্তর: ঘ. ৫০০০
প্রশ্নের সময় প্রচলিত ফৌজদারি কার্যবিধির ৩২ ধারা অনুযায়ী দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ ৫০০০ টাকা অর্থদণ্ড দিতে পারেন (সংশোধনে অঙ্ক বদলাতে পারে)। - ১৫. কোনো মামলা আপোষ-মীমাংসার মাধ্যমে নিষ্পন্ন হলে তা আসামির _________ বলে গণ্য হবে।
- ক. খালাস
- খ. নিষ্কৃতি
- গ. মুক্তি
- ঘ. অব্যাহতি
উত্তর: ক. খালাস
ফৌজদারি কার্যবিধির ৩৪৫(৬) ধারা অনুযায়ী অপরাধ আপোষ হলে যার সাথে আপোষ হয়েছে সেই আসামি খালাস পেয়েছে বলে গণ্য হয়। - ১৬. The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারায় আমল অযোগ্য মামলার কথা উল্লেখ আছে?
- ক. ১৫৫
- খ. ১৫৪
- গ. ১৫৬
- ঘ. ১৫১
উত্তর: ক. ১৫৫
ফৌজদারি কার্যবিধির ১৫৫ ধারায় আমল-অযোগ্য অপরাধের তথ্য পেলে পুলিশের করণীয় এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া তদন্ত না করার বিধান আছে; ১৫৪ ধারা আমলযোগ্য অপরাধের এজাহার। - ১৭. The Code of Criminal Procedure, 1898 এর ১৪৪ ধারার ক্ষমতাবলে আদেশ প্রদান করতে পারেন ________।
- ক. জাস্টিস অফ দ্য পিস
- খ. জেলা ম্যাজিস্ট্রেট
- গ. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
- ঘ. প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট
উত্তর: খ. জেলা ম্যাজিস্ট্রেট
১৪৪ ধারার আদেশ দিতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। - ১৮. ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত নিম্নের কোনটি 'নালিশ' এর অন্তর্ভুক্ত নয়?
- ক. নারাজি দরখাস্ত
- খ. লিখিত অভিযোগ
- গ. পুলিশ অফিসারের রিপোর্ট
- ঘ. মৌখিক অভিযোগ
উত্তর: গ. পুলিশ অফিসারের রিপোর্ট
ফৌজদারি কার্যবিধির ৪(১)(জ) ধারার সংজ্ঞায় পুলিশ অফিসারের প্রতিবেদন নালিশের অন্তর্ভুক্ত নয়; মৌখিক বা লিখিত অভিযোগ এবং নারাজি দরখাস্ত নালিশ হিসেবে গণ্য হতে পারে। - ১৯. দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত দণ্ডের বিরুদ্ধে আপিল কোথায় করতে হবে?
- ক. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
- খ. দায়রা জজ
- গ. চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
- ঘ. হাইকোর্ট বিভাগ
উত্তর: ক. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
ফৌজদারি কার্যবিধির ৪০৭ ধারা অনুযায়ী দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেটের দণ্ডের বিরুদ্ধে আপিল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। - ২০. অভিযোগ গঠনের পর পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতিতে কোনো মামলা প্রত্যাহার করলে আসামিকে ________ দিতে হবে।
- ক. মুক্তি
- খ. খালাস
- গ. অব্যাহতি
- ঘ. নিষ্কৃতি
উত্তর: খ. খালাস
ফৌজদারি কার্যবিধির ৪৯৪(খ) ধারা অনুযায়ী চার্জ গঠনের পর প্রত্যাহার হলে আসামি খালাস পায়; চার্জ গঠনের আগে হলে অব্যাহতি পায়। - ২১. X, Y এর নিকট ১টি গরু বিক্রয়ের চুক্তি করেন যা পালনে X অস্বীকার করলে Y মামলা করেন। Y এর উপযুক্ত প্রতিকার _________।
- ক. সুনির্দিষ্ট কার্যসম্পাদন
- খ. ঘোষণা
- গ. আংশিক কার্যসম্পাদন
- ঘ. ক্ষতিপূরণ
উত্তর: ঘ. ক্ষতিপূরণ
সাধারণ একটি গরুর মতো অস্থাবর পণ্য বাজারে কেনা যায়, তাই চুক্তিভঙ্গে টাকার ক্ষতিপূরণই পর্যাপ্ত প্রতিকার; সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২১(ক) ধারা অনুযায়ী এখানে সুনির্দিষ্ট কার্যসম্পাদন দেওয়া হয় না। - ২২. The Specific Relief Act, 1877 এর কোন ধারানুসারে স্থাবর সম্পত্তির অনিবন্ধিত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়?
- ক. 17
- খ. 12
- গ. 15
- ঘ. 21A
উত্তর: ঘ. 21A
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২১ক ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি লিখিত ও রেজিস্ট্রিকৃত না হলে সুনির্দিষ্টভাবে বলবৎ হয় না। - ২৩. X, Y এর নিকট একটি জমি বিক্রয় করল। উক্ত জমির উপর দিয়ে অন্যের চলাচলের অধিকার আছে জানা সত্ত্বেও X তা গোপন করে। Y চুক্তিটি কী করতে পারে?
- ক. বাতিল
- খ. স্থগিত
- গ. রদ
- ঘ. সংশোধন
উত্তর: গ. রদ
জেনেশুনে তথ্য গোপন প্রতারণার শামিল, ফলে চুক্তি Y-এর ইচ্ছায় বাতিলযোগ্য; সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৫ ধারা অনুযায়ী Y চুক্তিটি রদ (Rescind) করাতে পারে। - ২৪. The Specific Relief Act, 1877 এর ৯ ধারানুসারে আনীত মোকদ্দমার ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
- ক. সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না
- খ. বাদী স্বত্ব প্রতিষ্ঠায় বারিত হবেন
- গ. এটি স্থাবর সম্পত্তি সম্পর্কিত
- ঘ. বাদী সম্পত্তি থেকে বেদখল হয়েছেন
উত্তর: খ. বাদী স্বত্ব প্রতিষ্ঠায় বারিত হবেন
৯ ধারায় স্পষ্ট বলা আছে, এই ধারার রায়ের পরও কোনো ব্যক্তি স্বত্ব প্রতিষ্ঠা করে দখল উদ্ধারের মামলা করতে পারেন; তাই "বাদী স্বত্ব প্রতিষ্ঠায় বারিত হবেন" কথাটি ভুল। - ২৫. “বিবাদীর জন্য 'Hardship' হলে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়”-এই সংক্রান্ত ধারণা পাওয়া যায় The Specific Relief Act, 1877 এর কোন ধারায়?
- ক. ২২
- খ. ১৫
- গ. ২১
- ঘ. ১৪
উত্তর: ক. ২২
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২২ ধারায় আদালতের বিবেচনামূলক ক্ষমতার আলোচনায় বলা আছে, বিবাদীর অন্যায্য কষ্ট (Hardship) হলে আদালত সুনির্দিষ্ট কার্যসম্পাদনের ডিক্রি না-ও দিতে পারে। - ২৬. The Specific Relief Act, 1877 এর কোন ধারায় 'Preventive relief' এর সংজ্ঞা আছে?
- ক. ৬
- খ. ৫
- গ. ৫৬
- ঘ. ৫৫
উত্তর: ক. ৬
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৬ ধারায় বলা আছে, নিরোধমূলক প্রতিকার (Preventive relief) দেওয়া হয় অস্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। - ২৭. চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন বলবৎযোগ্য নয় যেক্ষেত্রে চুক্তি ভঙ্গের দরুণ ক্ষতিপূরণ _______।
- ক. যথেষ্ট নয়
- খ. নির্ণয় করা যায় না
- গ. পাওয়া সম্ভব নয়
- ঘ. যথেষ্ট হয়
উত্তর: ঘ. যথেষ্ট হয়
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২১(ক) ধারা অনুযায়ী চুক্তিভঙ্গের জন্য টাকার ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার হলে সুনির্দিষ্ট কার্যসম্পাদন দেওয়া হয় না। - ২৮. X যে জমির বৈধ দখলদার ঐ জমির উপর দিয়ে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাগণ যাতায়াতের অধিকার দাবি করে। X এর প্রতিকার কী?
- ক. বাধ্যতামূলক নিষেধাজ্ঞা
- খ. ঘোষণা
- গ. চিরস্থায়ী নিষেধাজ্ঞা
- ঘ. অস্থায়ী নিষেধাজ্ঞা
উত্তর: খ. ঘোষণা
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারার উদাহরণ অনুযায়ী কেউ পথাধিকার দাবি করলে দখলদার মালিক ঘোষণার মামলা করে বলতে পারেন যে এমন কোনো অধিকার নেই। - ২৯. The Specific Relief Act, 1877 এর ১২ ধারানুসারে কয়টি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন বলবৎযোগ্য?
- ক. ৭
- খ. ৫
- গ. ২
- ঘ. ৪
উত্তর: ঘ. ৪
১২ ধারার (ক) থেকে (ঘ) পর্যন্ত চারটি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের আদেশ দিতে পারে। - ৩০. X, Y এর অধীনে ২ বছর শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করবেন মর্মে চুক্তিবদ্ধ হন। চুক্তিটির সুনির্দিষ্ট কার্যসম্পাদন _______।
- ক. বলবৎযোগ্য নয়
- খ. শর্তসাপেক্ষে বলবৎযোগ্য
- গ. বলবৎযোগ্য
- ঘ. আংশিক বলবৎযোগ্য
উত্তর: ক. বলবৎযোগ্য নয়
ব্যক্তিগত সেবা বা দক্ষতার ওপর নির্ভরশীল চুক্তি আদালত জোর করে বাস্তবায়ন করায় না (সুনির্দিষ্ট প্রতিকার আইন, ধারা ২১)। - ৩১. ডিক্রিতে বাদীর জমির মোট পরিমাণ ভুল লেখা হলে The Code of Civil Procedure, 1908 এর কোন ধারানুযায়ী প্রতিকার আছে?
- ক. ১৫২
- খ. ১৫১
- গ. ১৫৪
- ঘ. ১৫৩
উত্তর: ক. ১৫২
ডিক্রিতে পরিমাণ ভুল লেখা করণিক বা গাণিতিক ভুল; দেওয়ানি কার্যবিধির ১৫২ ধারায় আদালত তা যে কোনো সময় সংশোধন করতে পারে। - ৩২. 'Leave for revision' সংক্রান্ত বিধান The Code of Civil Procedure, 1908 এর কোন ধারায় উল্লেখ আছে?
- ক. ১১২
- খ. ১১৪
- গ. ১১৩
- ঘ. ১১৫
উত্তর: ঘ. ১১৫
বাংলাদেশে দেওয়ানি কার্যবিধির ১১৫(৪) ধারা অনুযায়ী জেলা জজের রিভিশনাল আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিভিশন করতে হলে আগে অনুমতি (Leave) নিতে হয়। - ৩৩. গণ-উৎপাত সংঘটনের ক্ষেত্রে মামলা করতে পারে কে?
- ক. সরকারি কৌঁসুলি
- খ. ভুক্তভোগী
- গ. অ্যাটর্নি-জেনারেল
- ঘ. যে-কোনো সংক্ষুব্ধ ব্যক্তি
উত্তর: গ. অ্যাটর্নি-জেনারেল
দেওয়ানি কার্যবিধির ৯১ ধারা অনুযায়ী গণ-উপদ্রবের বিরুদ্ধে ঘোষণা বা নিষেধাজ্ঞার মামলা করতে পারেন অ্যাটর্নি জেনারেল, অথবা তাঁর সম্মতিতে দুই বা ততোধিক ব্যক্তি। - ৩৪. ইস্যু গঠনের _______ দিনের মধ্যে 'প্রশ্নাবলির মাধ্যমে আবিষ্কার' এর দরখাস্ত প্রদান করতে হয়।
- ক. ৭
- খ. ১০
- গ. ১৫
- ঘ. ২১
উত্তর: খ. ১০
বাংলাদেশে সংশোধিত আদেশ ১১ বিধি ১ অনুযায়ী ইস্যু গঠনের ১০ দিনের মধ্যে প্রশ্নমালার মাধ্যমে উদ্ঘাটনের দরখাস্ত করতে হয়। - ৩৫. দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা আমলে নেওয়ার বিধান The Code of Civil Procedure, 1908 এর কোন ধারায় উল্লেখ রয়েছে?
- ক. ৭
- খ. ৬
- গ. ৯
- ঘ. ৫
উত্তর: গ. ৯
দেওয়ানি কার্যবিধির ৯ ধারা অনুযায়ী নিষিদ্ধ না হলে দেওয়ানি প্রকৃতির সব মামলা বিচারের এখতিয়ার দেওয়ানি আদালতের। - ৩৬. কোনটি 'mesne profits' এর সাথে সম্পর্কিত নয়?
- ক. বেআইনি দখলদার
- খ. মামলার খরচ
- গ. সুদসহ মুনাফা
- ঘ. স্থাবর সম্পত্তি
উত্তর: খ. মামলার খরচ
দেওয়ানি কার্যবিধির ২(১২) ধারা অনুযায়ী মেসনি প্রফিট হলো স্থাবর সম্পত্তির অবৈধ দখলদার যে মুনাফা পায় বা পেতে পারত, সুদসহ; মামলার খরচ এর অংশ নয়। - ৩৭. আদালত বিচার্য বিষয় সংশোধন করতে পারে _______।
- ক. রায় ঘোষণার পূর্বে যে কোনো সময়
- খ. সাক্ষ্য গ্রহণের পূর্বে
- গ. যুক্তিতর্ক শুনানির পূর্বে
- ঘ. ডিক্রি প্রদানের পূর্বে যে কোনো সময়
উত্তর: ঘ. ডিক্রি প্রদানের পূর্বে যে কোনো সময়
আদেশ ১৪ বিধি ৫ অনুযায়ী ডিক্রি প্রদানের আগে যে কোনো সময় আদালত বিচার্য বিষয় সংশোধন বা নতুন বিচার্য বিষয় গঠন করতে পারে। - ৩৮. The Code of Civil Procedure, 1908 এর Order 12 Rule 6 অনুযায়ী 'Judgment on admissions' কখন প্রদান করা যায়?
- ক. মামলার যে-কোনো স্তরে
- খ. উভয়পক্ষের সাক্ষ্য সমাপ্তির পর
- গ. লিখিত বর্ণনা দাখিলের পূর্বে
- ঘ. লিখিত বর্ণনা দাখিলের পর
উত্তর: ক. মামলার যে-কোনো স্তরে
আদেশ ১২ বিধি ৬ অনুযায়ী প্লিডিংসে বা অন্যভাবে স্বীকৃতি থাকলে মামলার যে কোনো পর্যায়ে আদালত সেই স্বীকৃতির ভিত্তিতে রায় দিতে পারে। - ৩৯. The Code of Civil Procedure, 1908 এর 89A ধারানুযায়ী মধ্যস্থতাকারী নিয়োগ হওয়ার কত দিনের মধ্যে মধ্যস্থতা সম্পন্ন করতে হবে?
- ক. ১০
- খ. ৬০
- গ. ৭
- ঘ. ৩০
উত্তর: খ. ৬০
দেওয়ানি কার্যবিধির ৮৯ক ধারা অনুযায়ী মধ্যস্থতা সাধারণত ৬০ দিনের মধ্যে শেষ করতে হয় (প্রয়োজনে আদালত আরও ৩০ দিন বাড়াতে পারে)। - ৪০. 'প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা' এর বিধান The Code of Civil Procedure, 1908 এর Order 1 এর কোন বিধিতে উল্লেখ আছে?
- ক. ৫
- খ. ৭
- গ. ৮
- ঘ. ৬
উত্তর: গ. ৮
আদেশ ১ বিধি ৮-এ একই স্বার্থের অনেক ব্যক্তির পক্ষে বা বিপক্ষে প্রতিনিধিত্বমূলক মামলার বিধান আছে। - ৪১. দেওয়ানি মোকদ্দমায় উভয়পক্ষের মুলতবির দরখাস্তের প্রেক্ষিতে ধার্যকৃত খরচার টাকা পাবে ________।
- ক. বিবাদী
- খ. রাষ্ট্র
- গ. আইনজীবী
- ঘ. বাদী
উত্তর: খ. রাষ্ট্র
বাংলাদেশে সংশোধিত আদেশ ১৭ বিধি ১ অনুযায়ী উভয় পক্ষ মুলতবি চাইলে খরচের টাকা রাষ্ট্রের অনুকূলে জমা দিতে হয়। - ৪২. The Code of Civil Procedure, 1908 অনুযায়ী ইস্যু কত ধরনের?
- ক. ৩
- খ. ২
- গ. ৫
- ঘ. ৪
উত্তর: খ. ২
আদেশ ১৪ বিধি ২ অনুযায়ী বিচার্য বিষয় দুই ধরনের: আইনগত বিচার্য বিষয় (Issue of law) ও ঘটনাগত বিচার্য বিষয় (Issue of fact)। - ৪৩. কোনো ব্যক্তি আদালতের সমনে নির্দেশ সত্ত্বেও দলিল দাখিল না করলে দেওয়ানি আদালত The Code of Civil Procedure, 1908 এর কোন ধারার অধীনে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে পারে?
- ক. ৩২
- খ. ৩০
- গ. ৩১
- ঘ. ২৯
উত্তর: ক. ৩২
দেওয়ানি কার্যবিধির ৩২ ধারা অনুযায়ী সমন অমান্যকারীকে গ্রেফতার, সম্পত্তি ক্রোক, অর্থদণ্ড বা মুচলেকা নেওয়ার মতো ব্যবস্থা নেওয়া যায়। - ৪৪. আরজি সংশোধনের দরখাস্ত নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে প্রতিকার কী?
- ক. রেফারেন্স
- খ. আপিল
- গ. রিভিশন
- ঘ. রিভিউ
উত্তর: গ. রিভিশন
আরজি সংশোধনের দরখাস্ত নামঞ্জুরের আদেশ আদেশ ৪৩ বিধি ১-এর তালিকায় নেই, তাই আপিলযোগ্য নয়; প্রতিকার দেওয়ানি কার্যবিধির ১১৫ ধারায় রিভিশন। - ৪৫. The Code of Civil Procedure, 1908 এর Order 7 Rule 9(1A) অনুসরণ না করে মোকদ্দমা দায়ের করলে কোন বিধানানুসারে বিবাদীর প্রতিকার আছে?
- ক. Order 7 Rule 11
- খ. Order 47 Rule 1
- গ. Order 7 Rule 10
- ঘ. Order 39 Rule 1
উত্তর: ক. Order 7 Rule 11
আদেশ ৭ বিধি ৯-এর শর্ত (যেমন আরজির কপি ও সমন দাখিল) পালন না করলে বাংলাদেশি সংশোধনী অনুযায়ী আদেশ ৭ বিধি ১১-এর অধীনে আরজি নাকচ চাওয়া যায়। - ৪৬. The Code of Civil Procedure, 1908 অনুযায়ী একজন কতবার সরাসরি একতরফা ডিক্রি বাতিলের প্রতিকার পেতে পারে?
- ক. ১
- খ. ২
- গ. ৩
- ঘ. ৪
উত্তর: ক. ১
বাংলাদেশে সংশোধিত দেওয়ানি কার্যবিধি অনুযায়ী একই মামলায় খরচ দিয়ে সরাসরি একতরফা ডিক্রি বা আদেশ রদের সুবিধা একবারই পাওয়া যায়। - ৪৭. দেওয়ানি মোকদ্দমায় চূড়ান্ত শুনানির পূর্বে কোনো পক্ষ সর্বোচ্চ কতবার সময় পেতে পারে?
- ক. ৩
- খ. ৬
- গ. ৭
- ঘ. ১২
উত্তর: খ. ৬
বাংলাদেশে সংশোধিত আদেশ ১৭ বিধি ১ অনুযায়ী মামলার শুনানি পর্যন্ত একটি পক্ষকে সর্বোচ্চ ৬ বার মুলতবি দেওয়া যায়। - ৪৮. The Code of Civil Procedure, 1908 এর ২৪ ধারানুযায়ী জেলা জজ কর্তৃক মামলা বদলির ক্ষেত্রে ___________।
- ক. শুনানি আবশ্যক কিন্তু নোটিশ নয়
- খ. নোটিশ ও শুনানি আবশ্যক
- গ. নোটিশ আবশ্যক কিন্তু শুনানি নয়
- ঘ. নোটিশ ও শুনানি কোনোটিই আবশ্যক নয়
উত্তর: ঘ. নোটিশ ও শুনানি কোনোটিই আবশ্যক নয়
দেওয়ানি কার্যবিধির ২৪ ধারা অনুযায়ী জেলা জজ নিজ উদ্যোগে (Suo motu) মামলা বদলি করলে পক্ষদের নোটিশ বা শুনানির প্রয়োজন হয় না; পক্ষের আবেদনে বদলি হলে নোটিশ ও শুনানি লাগে। - ৪৯. একতরফা আদেশ সরাসরি রদ-রহিতের ক্ষেত্রে আদালত সর্বোচ্চ কত টাকা খরচ প্রদানের জন্য আদেশ দিতে পারে?
- ক. ৩০০০
- খ. ৪০০০
- গ. ১০০০
- ঘ. ২০০০
উত্তর: ক. ৩০০০
বাংলাদেশে সংশোধিত দেওয়ানি কার্যবিধি অনুযায়ী একতরফা আদেশ সরাসরি রদের ক্ষেত্রে আদালত সর্বোচ্চ ৩০০০ টাকা খরচ দেওয়ার আদেশ দিতে পারে। - ৫০. দেওয়ানি আদালত কোন ক্ষেত্রে অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে না?
- ক. ন্যায়বিচার নিশ্চিতের ক্ষেত্রে
- খ. আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধের ক্ষেত্রে
- গ. স্থিতাবস্থা বজায় রাখতে
- ঘ. তামাদির বাধা অতিক্রম করতে
উত্তর: ঘ. তামাদির বাধা অতিক্রম করতে
১৫১ ধারার অন্তর্নিহিত ক্ষমতা দিয়ে আইনের সুস্পষ্ট বিধান এড়ানো যায় না; তাই তামাদিতে বারিত মামলাকে এ ক্ষমতায় বাঁচানো যায় না। - ৫১. 'Plea of alibi' প্রমাণের দায়িত্ব-
- ক. আসামির
- খ. সাক্ষী
- গ. পুলিশের
- ঘ. ফরিয়াদীর
উত্তর: ক. আসামির
অপরাধের সময় অন্য জায়গায় ছিলাম (Alibi) এই দাবি আসামির নিজের, তাই সাক্ষ্য আইনের ১০৩ ধারার উদাহরণ অনুযায়ী তা প্রমাণের দায় আসামির। - ৫২. নিজ সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না এই নীতির ব্যতিক্রম The Evidence Act, 1872 এর কোন ধারায় বর্ণিত আছে?
- ক. ১৫৪
- খ. ১৫৬
- গ. ১৫২
- ঘ. ১৫১
উত্তর: ক. ১৫৪
সাক্ষ্য আইনের ১৫৪ ধারা অনুযায়ী আদালতের অনুমতি নিয়ে পক্ষ নিজের সাক্ষীকে জেরার মতো প্রশ্ন, অর্থাৎ ইঙ্গিতবাহী প্রশ্নও করতে পারে। - ৫৩. 'Feeding the grant by estoppel' নীতিটি the Evidence Act, 1872 এর কোন ধারার সাথে সম্পর্কিত?
- ক. ১১৪
- খ. ১১৫
- গ. ১১৮
- ঘ. ১১৭
উত্তর: খ. ১১৫
মালিকানা ছাড়া সম্পত্তি হস্তান্তর করে পরে মালিকানা পেলে তা হস্তান্তরগ্রহীতার পক্ষে যায়; এই নীতি সম্পত্তি হস্তান্তর আইনের ৪৩ ধারায় আছে এবং এর ভিত্তি সাক্ষ্য আইনের ১১৫ ধারার এস্টপেল। - ৫৪. The Evidence Act, 1872 অনুযায়ী কোনটি সরকারি দলিল নয়?
- ক. বিভাগীয় অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি
- খ. সার্ভে এন্ড সেটেলমেন্ট রিপোর্ট
- গ. জন্ম সনদ
- ঘ. আরজি
উত্তর: ক. বিভাগীয় অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি
প্রচলিত উত্তর অনুযায়ী বিভাগীয় অনুসন্ধানে লিপিবদ্ধ বিবৃতি বিচারিক কার্যধারার রেকর্ড নয়, তাই সাক্ষ্য আইনের ৭৪ ধারার সরকারি দলিল নয়; জরিপ প্রতিবেদন, জন্ম সনদ ও আদালতে দাখিলকৃত আরজি সরকারি দলিল হিসেবে গণ্য। - ৫৫. The Evidence Act, 1872 অনুসারে কোনটি ইলেকট্রনিক রেকর্ড নয়?
- ক. ডিএনএ ডাটা
- খ. ড্রোন ডাটা
- গ. সিসিটিভি ফুটেজ
- ঘ. সফট ডাটা
উত্তর: ক. ডিএনএ ডাটা
ড্রোন ডাটা, সিসিটিভি ফুটেজ ও সফট ডাটা ডিজিটাল যন্ত্রে তৈরি ও সংরক্ষিত তথ্য, তাই ইলেকট্রনিক রেকর্ড; ডিএনএ হলো জৈবিক নমুনা, যা বিশেষজ্ঞ মতামতের বিষয় (সাক্ষ্য আইন, ২০২২ সালের সংশোধনী)। - ৫৬. The Evidence Act, 1872 এর কোন ধারামতে বিচারক নিজ গোচরে আসা কোনো বিষয়ে ঊর্ধ্বতন আদালতের আদেশ ব্যতীত উত্তর দিতে বাধ্য নয়?
- ক. ১২৭
- খ. ১২১
- গ. ১৩৩
- ঘ. ১১৯
উত্তর: খ. ১২১
সাক্ষ্য আইনের ১২১ ধারা অনুযায়ী বিচারক বা ম্যাজিস্ট্রেটকে আদালতে নিজের আচরণ বা সেখানে জানা বিষয়ে প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যায় না, যদি না ঊর্ধ্বতন আদালত বিশেষ আদেশ দেয়। - ৫৭. 'No new trial for improper admission or rejection of evidence' -The Evidence Act, 1872 এর এই বিধান প্রযোজ্য ________।
- ক. কেবল দেওয়ানি কার্যধারায়
- খ. প্রশাসনিক কার্যধারায়
- গ. কেবল ফৌজদারি কার্যধারায়
- ঘ. সকল বৈচারিক কার্যধারায়
উত্তর: ঘ. সকল বৈচারিক কার্যধারায়
সাক্ষ্য আইনের ১৬৭ ধারা দেওয়ানি-ফৌজদারি নির্বিশেষে সব বিচারিক কার্যধারায় প্রযোজ্য; ভুলভাবে সাক্ষ্য গ্রহণ বা বর্জনের কারণে বাকি সাক্ষ্যে সিদ্ধান্ত টিকলে নতুন বিচার হয় না। - ৫৮. সাক্ষীকে বিরক্তি উদ্রেককারী প্রশ্ন করা হলে কে নিষেধ করতে পারে?
- ক. সাক্ষী নিজেই
- খ. আইনজীবী
- গ. আদালত
- ঘ. উপরের সকলেই
উত্তর: গ. আদালত
সাক্ষ্য আইনের ১৫২ ধারা অনুযায়ী অপমান বা বিরক্তি সৃষ্টির উদ্দেশ্যে করা প্রশ্ন আদালত নিষেধ করবে। - ৫৯. The Evidence Act, 1872 এর ধারা ১৪৫ অনুসারে একজন সাক্ষীকে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরার উদ্দেশ্য হলো এর _______।
- ক. বৈপরীত্য প্রমাণ
- খ. সমর্থন
- গ. গ্রহণযোগ্যতা যাচাই করা
- ঘ. সত্যতা প্রমাণ
উত্তর: ক. বৈপরীত্য প্রমাণ
সাক্ষ্য আইনের ১৪৫ ধারা অনুযায়ী সাক্ষীর আগের লিখিত বিবৃতি দেখিয়ে জেরা করা হয় তার বর্তমান সাক্ষ্যের সাথে বৈপরীত্য দেখানোর জন্য। - ৬০. The Evidence Act, 1872 এর ধারা ৫৯ অনুযায়ী _________ ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে।
- ক. দলিলের বিষয়বস্তু
- খ. দলিল
- গ. প্রচলিত রীতি সম্পর্কে অভিমত
- ঘ. এক ব্যক্তির সাথে অপর ব্যক্তির সম্পর্ক
উত্তর: ক. দলিলের বিষয়বস্তু
সাক্ষ্য আইনের ৫৯ ধারা অনুযায়ী দলিলের বিষয়বস্তু (এবং ইলেকট্রনিক রেকর্ড) ছাড়া সব ঘটনা মৌখিক সাক্ষ্যে প্রমাণ করা যায়। - ৬১. The Evidence Act, 1872 এর ধারা ৬৩ অনুযায়ী কোনটি 'secondary evidence' নয়?
- ক. সহিমোহর নকল
- খ. মূল দলিল এর প্রত্যয়িত ফটোকপি
- গ. মূল দলিলের কার্বন কপি
- ঘ. দলিলের প্রত্যক্ষদর্শীর মৌখিক বিবরণ
উত্তর: গ. মূল দলিলের কার্বন কপি
কার্বন কপি মূলের সাথে একই প্রক্রিয়ায় একসাথে তৈরি হয়, তাই সাক্ষ্য আইনের ৬২ ধারার ব্যাখ্যা অনুযায়ী তা প্রাথমিক সাক্ষ্য; বাকি তিনটি ৬৩ ধারার গৌণ সাক্ষ্য। - ৬২. The Evidence Act, 1872 অনুযায়ী মোক্তারনামার সম্পাদন বিষয়ে আদালত ___________।
- ক. অবশ্যই অনুমান করবে
- খ. চূড়ান্ত প্রমাণিত বিবেচনা করবে
- গ. কোনো অনুমান করবে না
- ঘ. অনুমান করতে পারে
উত্তর: ক. অবশ্যই অনুমান করবে
সাক্ষ্য আইনের ৮৫ ধারা অনুযায়ী নোটারি বা আদালতের সামনে সম্পাদিত ও প্রত্যয়িত মোক্তারনামা যথাযথভাবে সম্পাদিত বলে আদালত অবশ্যই অনুমান করবে (Shall presume)। - ৬৩. The Evidence Act, 1872 এর ধারা ২৮ অনুযায়ী প্রতিশ্রুতি, ভীতি ও প্রলোভনজনিত ধারণা অপসারণের পর প্রদত্ত স্বীকারোক্তি _________।
- ক. অপ্রাসঙ্গিক
- খ. বেআইনি
- গ. অগ্রহণযোগ্য
- ঘ. প্রাসঙ্গিক
উত্তর: ঘ. প্রাসঙ্গিক
সাক্ষ্য আইনের ২৮ ধারা অনুযায়ী প্রলোভন বা ভয়ের প্রভাব সম্পূর্ণ দূর হওয়ার পর দেওয়া স্বীকারোক্তি প্রাসঙ্গিক। - ৬৪. The Evidence Act, 1872 অনুসারে স্বীকৃতি হলো স্বীকৃত বিষয় সম্পর্কে ________।
- ক. চূড়ান্ত প্রমাণ নয়
- খ. চূড়ান্ত প্রমাণ
- গ. প্রামাণ্য প্রমাণ নয়
- ঘ. সাধারণ প্রমাণ
উত্তর: ক. চূড়ান্ত প্রমাণ নয়
সাক্ষ্য আইনের ৩১ ধারা অনুযায়ী স্বীকৃতি স্বীকৃত বিষয়ের চূড়ান্ত প্রমাণ নয়, তবে তা এস্টপেল হিসেবে কাজ করতে পারে। - ৬৫. The Evidence Act, 1872 এর কোন ধারায় সাক্ষীর যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে?
- ক. ১০৭
- খ. ১২০
- গ. ৯১
- ঘ. ১০১
উত্তর: খ. ১২০
বিকল্পগুলোর মধ্যে ১২০ ধারা সাক্ষীর যোগ্যতা নিয়ে, যেখানে পক্ষ ও তাদের স্বামী-স্ত্রীকে যোগ্য সাক্ষী বলা হয়েছে; সাধারণ যোগ্যতার নিয়ম আছে ১১৮ ধারায়। - ৬৬. মিথ্যা দলিল প্রস্তুতকরণের কয়টি উপায়ের কথা The Penal Code, 1860 এ বলা হয়েছে?
- ক. ৪
- খ. ৩
- গ. ২
- ঘ. ৫
উত্তর: খ. ৩
দণ্ডবিধির ৪৬৪ ধারায় মিথ্যা দলিল তৈরির তিনটি উপায় বলা আছে: অসাধুভাবে দলিল তৈরি বা সই করা, অনুমতি ছাড়া দলিল পরিবর্তন করা, এবং অপ্রকৃতিস্থ বা প্রতারিত ব্যক্তিকে দিয়ে সই করানো। - ৬৭. কোন অপরাধের কারাদণ্ড বিনাশ্রম হবে?
- ক. খুন
- খ. ডাকাতি
- গ. অবৈধ বাধা দান
- ঘ. মনুষ্যহরণ
উত্তর: গ. অবৈধ বাধা দান
দণ্ডবিধির ৩৪১ ধারায় অবৈধ বাধার শাস্তি ১ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ৫০০ টাকা অর্থদণ্ড; অন্যগুলোর শাস্তি সশ্রম বা যে কোনো প্রকার। - ৬৮. The Penal Code, 1860 অনুসারে কোনো পণ্য কোনো বিশেষ ব্যক্তির উৎপাদিত বলে বুঝাবার জন্য ব্যবহৃত চিহ্ন _______ বলে অভিহিত।
- ক. trade mark
- খ. patents and property mark
- গ. property mark
- ঘ. patents
উত্তর: ক. trade mark
দণ্ডবিধির ৪৭৮ ধারার সংজ্ঞা অনুযায়ী কোনো পণ্য নির্দিষ্ট ব্যক্তির উৎপাদিত বা পণ্য বোঝাতে ব্যবহৃত চিহ্ন হলো ট্রেড মার্ক; সম্পত্তি কার তা বোঝানোর চিহ্ন হলো প্রপার্টি মার্ক (ধারা ৪৭৯)। - ৬৯. The Penal Code, 1860 এর কোন ধারায় বেআইনি সমাবেশ এর সংজ্ঞা রয়েছে?
- ক. ১৪৬
- খ. ১৪১
- গ. ১৪৭
- ঘ. ৪৪৭
উত্তর: খ. ১৪১
দণ্ডবিধির ১৪১ ধারায় বেআইনি সমাবেশের সংজ্ঞা; ১৪৬ ধারায় দাঙ্গা এবং ১৪৭ ধারায় দাঙ্গার শাস্তি। - ৭০. কোনো ব্যক্তি প্রতারণায় ব্যবহৃত হবে জেনে দলিল জাল করলে তার সর্বোচ্চ কারাদণ্ড _______ বছর।
- ক. ১৪
- খ. ৭
- গ. ১০
- ঘ. ৫
উত্তর: খ. ৭
দণ্ডবিধির ৪৬৮ ধারা অনুযায়ী প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির শাস্তি সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। - ৭১. মারাত্মক অস্ত্র দ্বারা স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের সর্বোচ্চ কারাদণ্ড _________।
- ক. ৩ বছর
- খ. ৭ বছর
- গ. ১০ বছর
- ঘ. ৫ বছর
উত্তর: গ. ১০ বছর
দণ্ডবিধির ৩২৬ ধারায় মারাত্মক অস্ত্র দ্বারা স্বেচ্ছাকৃত গুরুতর আঘাতের শাস্তি যাবজ্জীবন বা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড; প্রদত্ত বিকল্পের মধ্যে ১০ বছরই সর্বোচ্চ। - ৭২. বিচারিক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য দানের সর্বোচ্চ কারাদণ্ড _______।
- ক. ৩ মাস
- খ. ৬ মাস
- গ. ১০ বছর
- ঘ. ৭ বছর
উত্তর: ঘ. ৭ বছর
দণ্ডবিধির ১৯৩ ধারা অনুযায়ী বিচারিক কার্যক্রমের যে কোনো পর্যায়ে মিথ্যা সাক্ষ্য দিলে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। - ৭৩. The Penal Code, 1860 অনুসারে কোন অপরাধে অর্থদণ্ডের সুনির্দিষ্ট পরিমাণ উল্লেখ নেই?
- ক. অবৈধ বাধাদান
- খ. স্বেচ্ছাকৃত আঘাত দান
- গ. মারামারি
- ঘ. দাঙ্গা
উত্তর: ঘ. দাঙ্গা
দাঙ্গার শাস্তি (ধারা ১৪৭) ২ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়, কিন্তু অর্থদণ্ডের পরিমাণ নির্দিষ্ট নয়; অবৈধ বাধাদান (৩৪১), আঘাত (৩২৩) ও মারামারিতে (১৬০) অর্থদণ্ডের সর্বোচ্চ অঙ্ক বলা আছে। - ৭৪. সরকারি কর্মচারী কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে The Penal Code, 1860 অনুযায়ী কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদ কী?
- ক. ১০ বছর
- খ. ৭ বছর
- গ. যাবজ্জীবন
- ঘ. ১৪ বছর
উত্তর: গ. যাবজ্জীবন
দণ্ডবিধির ৪০৯ ধারায় সরকারি কর্মচারী, ব্যাংকার, এজেন্ট প্রভৃতির অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি যাবজ্জীবন বা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড। - ৭৫. The Penal Code, 1860 অনুসারে চুরি _________ সম্পত্তির সাথে সম্পৃক্ত।
- ক. শুধু অস্থাবর
- খ. শুধু স্থাবর
- গ. স্থাবর ও অস্থাবর
- ঘ. বুদ্ধিবৃত্তিক
উত্তর: ক. শুধু অস্থাবর
দণ্ডবিধির ৩৭৮ ধারা অনুযায়ী চুরি কেবল অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে হয়; জমি বা স্থাবর সম্পত্তি চুরি হতে পারে না। - ৭৬. দেওয়ানি মামলায় মিথ্যাভাবে অন্য কারও নাম ব্যবহার করে কোনো স্বীকারোক্তি দিলে তার সর্বোচ্চ কারাদণ্ড ________ বছর।
- ক. ২
- খ. ১
- গ. ৩
- ঘ. ৫
উত্তর: গ. ৩
দণ্ডবিধির ২০৫ ধারা অনুযায়ী মামলায় মিথ্যা পরিচয়ে স্বীকারোক্তি বা জবানবন্দি দিলে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড হয়। - ৭৭. কোন অপরাধের সর্বোচ্চ কারাদণ্ডের পরিমাণ বেশি?
- ক. স্বেচ্ছাকৃত আঘাত
- খ. অনিষ্ট
- গ. অবৈধ বাধাদান
- ঘ. বেআইনি সমাবেশ
উত্তর: ক. স্বেচ্ছাকৃত আঘাত
স্বেচ্ছাকৃত আঘাতের শাস্তি ১ বছর (ধারা ৩২৩), বেআইনি সমাবেশ ৬ মাস (ধারা ১৪৩), অনিষ্ট ৩ মাস (ধারা ৪২৬) ও অবৈধ বাধাদান ১ মাস (ধারা ৩৪১); তাই স্বেচ্ছাকৃত আঘাতেরটি বেশি। - ৭৮. The Penal Code, 1860 অনুসারে কয়টি উপায়ে 'House-breaking' এর অপরাধ সংঘটিত হতে পারে?
- ক. ৩
- খ. ৪
- গ. ৫
- ঘ. ৬
উত্তর: ঘ. ৬
দণ্ডবিধির ৪৪৫ ধারায় গৃহভেদ (house-breaking) সংঘটনের ছয়টি উপায় বর্ণিত আছে। - ৭৯. The Penal Code, 1860 অনুসারে কোনো ব্যক্তিকে কোনো স্থান থেকে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করলে তাকে ________ বলে।
- ক. মনুষ্যহরণ
- খ. অপহরণ
- গ. অবৈধ বাধাদান
- ঘ. বলপ্রয়োগ
উত্তর: খ. অপহরণ
দণ্ডবিধির ৩৬২ ধারা অনুযায়ী বলপ্রয়োগে বা প্রতারণামূলকভাবে কাউকে কোনো স্থান থেকে যেতে বাধ্য বা প্রলুব্ধ করাকে অপহরণ (abduction) বলে। - ৮০. নিম্নের কোনটি দণ্ডনীয় নরহত্যা নয়?
- ক. দৈহিক জখমের ফলে মৃত্যু
- খ. মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে কৃত কাজ
- গ. মৃত্যুর সম্ভাবনা আছে জেনেও কৃত কাজ
- ঘ. মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু
উত্তর: ঘ. মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু
দণ্ডবিধির ২৯৯ ধারার ব্যাখ্যা ৩ অনুযায়ী মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু ঘটানো দণ্ডনীয় নরহত্যা নয়; তবে শিশুর কোনো অংশ জীবিত অবস্থায় ভূমিষ্ঠ হলে তা হতে পারে। - ৮১. The Penal Code, 1860 অনুসারে রাষ্ট্রদ্রোহ হলো _________।
- ক. রাষ্ট্রপতির প্রতি অবজ্ঞা
- খ. সরকারের প্রতি বিদ্বেষ
- গ. রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র
- ঘ. রাষ্ট্রের প্রতি অবজ্ঞা
উত্তর: খ. সরকারের প্রতি বিদ্বেষ
দণ্ডবিধির ১২৪ক ধারা অনুযায়ী আইনানুগ সরকারের প্রতি ঘৃণা, অবজ্ঞা বা বিদ্বেষ সৃষ্টি বা সৃষ্টির চেষ্টা রাষ্ট্রদ্রোহ। - ৮২. অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি The Penal Code, 1860 এর কোন ধারায় রয়েছে?
- ক. ৪২৭
- খ. ৩২৬
- গ. ৩০৭
- ঘ. ৫০৬
উত্তর: ঘ. ৫০৬
অপরাধমূলক ভীতি প্রদর্শনের সংজ্ঞা দণ্ডবিধির ৫০৩ ধারায় এবং শাস্তি ৫০৬ ধারায় দেওয়া আছে। - ৮৩. The Penal Code, 1860 এর ৯৭ ধারানুসারে কোন অপরাধের ক্ষেত্রে কোনো ব্যক্তির সম্পত্তির প্রতিরক্ষার অধিকার থাকবে?
- ক. প্রতারণা
- খ. আত্মসাৎ
- গ. চুরি
- ঘ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
উত্তর: গ. চুরি
দণ্ডবিধির ৯৭ ধারা অনুযায়ী চুরি, দস্যুতা, অনিষ্ট ও অপরাধমূলক অনধিকার প্রবেশের বিরুদ্ধে সম্পত্তি রক্ষার অধিকার আছে। - ৮৪. সম্পত্তি চোরাই জেনেও তা অসাধুভাবে দখলে রাখার অপরাধ বিষয়ে The Penal Code, 1860 এর কোন ধারায় বলা হয়েছে?
- ক. ৪১০
- খ. ৪১১
- গ. ৩৮০
- ঘ. ৩৭৯
উত্তর: খ. ৪১১
দণ্ডবিধির ৪১১ ধারায় চোরাই সম্পত্তি জেনেশুনে অসাধুভাবে গ্রহণ বা রাখার শাস্তি (৩ বছর পর্যন্ত কারাদণ্ড) বলা আছে; ৪১০ ধারায় চোরাই সম্পত্তির সংজ্ঞা। - ৮৫. The Penal Code, 1860 অনুসারে মনুষ্যহরণ কত প্রকার?
- ক. ৩
- খ. ২
- গ. ৪
- ঘ. ৫
উত্তর: খ. ২
দণ্ডবিধির ৩৫৯ ধারা অনুযায়ী মনুষ্যহরণ দুই প্রকার: বাংলাদেশ থেকে মনুষ্যহরণ এবং আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্যহরণ। - ৮৬. 'কোনো আইনজীবী সরকারি পদে থাকাকালে কোনো কাজ করলে অবসর গ্রহণের পর একই বিষয়ে নিজেকে নিযুক্ত করতে পারেন না।' -এটি কার প্রতি একজন আইনজীবীর আচরণ হওয়া উচিত?
- ক. আদালত
- খ. অন্যান্য আইনজীবী
- গ. মক্কেল
- ঘ. জনগণ
উত্তর: ঘ. জনগণ
বার কাউন্সিলের আচরণবিধিতে জনগণের প্রতি আইনজীবীর কর্তব্যের অংশ হিসেবে বলা আছে যে সরকারি পদে থাকাকালে যে বিষয়ে কাজ করেছেন, অবসরের পর সেই বিষয়ে নিযুক্ত হওয়া যাবে না। - ৮৭. The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর কোন অনুচ্ছেদটি 'লিঙ্গ বৈষম্য বিরোধী'?
- ক. ৩০
- খ. ৩২
- গ. ২৭
- ঘ. ২৮
উত্তর: ঘ. ২৮
বার কাউন্সিল আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ২৮ অনুযায়ী কেবল নারী হওয়ার কারণে কাউকে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তি থেকে অযোগ্য করা যাবে না। - ৮৮. 'Enrolment Committee' এর চেয়ারম্যানকে মনোনয়ন দেন কে?
- ক. সরকার
- খ. রাষ্ট্রপতি
- গ. প্রধান বিচারপতি
- ঘ. প্রধানমন্ত্রী
উত্তর: গ. প্রধান বিচারপতি
বার কাউন্সিল আদেশের অনুচ্ছেদ ১৯ অনুযায়ী তালিকাভুক্তি কমিটির চেয়ারম্যান হন সুপ্রিম কোর্টের একজন বিচারক, যাঁকে প্রধান বিচারপতি মনোনয়ন দেন। - ৮৯. একজন আইনজীবী কোনো মামলায় তাঁর মক্কেলের জন্য আনুষ্ঠানিক বিষয় ব্যতীত অন্য কোনো বিষয়ে সাক্ষী হলে তিনি মামলাটি(র) ___________।
- ক. নিজের কাছে রাখলেও সাক্ষ্য দেবেন না
- খ. ছেড়ে দিলেও সাক্ষ্য দেবেন
- গ. নিজের কাছে রাখবেন ও সাক্ষ্য দেবেন
- ঘ. বিচারকার্য অন্য আইনজীবীর নিকট ছেড়ে দেবেন
উত্তর: ঘ. বিচারকার্য অন্য আইনজীবীর নিকট ছেড়ে দেবেন
আচরণবিধি অনুযায়ী আইনজীবী আনুষ্ঠানিক বিষয় ছাড়া অন্য বিষয়ে মক্কেলের পক্ষে সাক্ষী হলে মামলা পরিচালনার দায়িত্ব অন্য আইনজীবীর কাছে ছেড়ে দেবেন। - ৯০. একজন পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব কী?
- ক. আসামিপক্ষে যায় এমন ঘটনা গোপন করা
- খ. সর্বদা রাষ্ট্রপক্ষের বিজয় নিশ্চিতকরণ
- গ. ন্যায়বিচার নিশ্চিতকরণ
- ঘ. আসামিকে দোষী সাব্যস্তকরণ
উত্তর: গ. ন্যায়বিচার নিশ্চিতকরণ
আচরণবিধি অনুযায়ী পাবলিক প্রসিকিউটরের প্রধান দায়িত্ব যে কোনোভাবে দণ্ড আদায় নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করা; আসামির পক্ষে যায় এমন তথ্য গোপন করা অনুচিত। - ৯১. The Limitation Act, 1908 এর 'বৈধ অপারগতা' সংক্রান্ত বিধান কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়?
- ক. স্বত্ব প্রচার
- খ. অগ্রক্রয়
- গ. বাটোয়ারা
- ঘ. দখল পুনরুদ্ধার
উত্তর: খ. অগ্রক্রয়
তামাদি আইনের ৮ ধারা অনুযায়ী ৬ ধারার আইনগত অপারগতার (নাবালকত্ব ইত্যাদি) সুবিধা অগ্রক্রয়ের মামলায় প্রযোজ্য নয়। - ৯২. দলিল বাতিলের মামলার তামাদি The Limitation Act, 1908 এর প্রথম তফসিলের কোন অনুচ্ছেদে বর্ণিত?
- ক. ৫১
- খ. ১২০
- গ. ৯১
- ঘ. ১১৩
উত্তর: গ. ৯১
তামাদি আইনের প্রথম তফসিলের অনুচ্ছেদ ৯১ অনুযায়ী দলিল বাতিল বা রদের মামলা বাদী ঘটনা জানার তারিখ থেকে ৩ বছরের মধ্যে করতে হয়। - ৯৩. The Limitation Act, 1908 এর কোন ধারায় দলিলে বর্ণিত সময়ের হিসাব করার বিধান রয়েছে?
- ক. ২৫
- খ. ২৪
- গ. ২৩
- ঘ. ২৬
উত্তর: ক. ২৫
তামাদি আইনের ২৫ ধারা অনুযায়ী এই আইনের অধীনে সময় গণনা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে করতে হয়। - ৯৪. ১৪ বছর বয়সী X ২০১৪ সালে চুক্তি বলবৎকরণের মামলা করার অধিকার লাভ করে। X এর মামলা করার তামাদি উত্তীর্ণ হবে __________ সালে।
- ক. ২০১৯
- খ. ২০১৭
- গ. ২০১৮
- ঘ. ২০১৫
উত্তর: ক. ২০১৯
X ২০১৮ সালে সাবালক (১৮ বছর) হয়; তামাদি আইনের ৬ ধারা অনুযায়ী অপারগতা দূর হওয়ার পর পূর্ণ মেয়াদ পাওয়া যায়, আর চুক্তি বলবৎকরণের মেয়াদ অনুচ্ছেদ ১১৩ অনুযায়ী ১ বছর; তাই ২০১৯ সালে তামাদি হবে। - ৯৫. স্বত্ব ঘোষণা সংক্রান্ত মামলা দায়েরের নিমিত্ত তামাদির মেয়াদ কত?
- ক. ৩ বছর
- খ. ৬ বছর
- গ. ১ বছর
- ঘ. ১২ বছর
উত্তর: খ. ৬ বছর
ঘোষণামূলক মামলার জন্য আলাদা অনুচ্ছেদ না থাকায় তামাদি আইনের অনুচ্ছেদ ১২০ প্রযোজ্য, যার মেয়াদ ৬ বছর। - ৯৬. Malicious prosecution এর কারণে ক্ষতিপূরণের মামলার তামাদি কত?
- ক. ৬ বছর
- খ. ১ বছর
- গ. ১২ বছর
- ঘ. ৩ বছর
উত্তর: খ. ১ বছর
তামাদি আইনের প্রথম তফসিলের অনুচ্ছেদ ২৩ অনুযায়ী বিদ্বেষমূলক মামলার জন্য ক্ষতিপূরণের মামলা আসামি খালাস বা মামলা নিষ্পত্তির তারিখ থেকে ১ বছরের মধ্যে করতে হয়। - ৯৭. না চলানোর হেতু খারিজ হওয়া আপিল পুনরায় গ্রহণের নিমিত্ত দরখাস্ত আনয়নের তামাদির মেয়াদ কত?
- ক. ৩০ দিন
- খ. ৭ দিন
- গ. ৬০ দিন
- ঘ. ২০ দিন
উত্তর: ক. ৩০ দিন
তামাদি আইনের অনুচ্ছেদ ১৬৮ অনুযায়ী অ-তদবিরের কারণে খারিজ হওয়া আপিল পুনর্বহালের দরখাস্ত খারিজের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে করতে হয়। - ৯৮. প্রতারণামূলক ডিক্রি রদ-রহিতের জন্য আনীত মামলার তামাদি কত?
- ক. ১২ বছর
- খ. ৩ বছর
- গ. ১ বছর
- ঘ. ৬ বছর
উত্তর: খ. ৩ বছর
তামাদি আইনের অনুচ্ছেদ ৯৫ অনুযায়ী প্রতারণার মাধ্যমে প্রাপ্ত ডিক্রি রদের মামলা প্রতারণা জানার তারিখ থেকে ৩ বছরের মধ্যে করতে হয়। - ৯৯. কোনো মামলায় আইনজীবীর খরচা আদায় বাবদ মামলার তামাদির মেয়াদ কত?
- ক. ৬ বছর
- খ. ১২ বছর
- গ. ৩ বছর
- ঘ. ১ বছর
উত্তর: গ. ৩ বছর
তামাদি আইনের প্রথম তফসিলের ৮৪ অনুচ্ছেদ অনুযায়ী আইনজীবীর পারিশ্রমিক ও খরচা আদায়ের মামলার মেয়াদ ৩ বছর। ৬ বছর হলো অবশিষ্ট বিধান ১২০ অনুচ্ছেদের মেয়াদ, যা এখানে প্রযোজ্য নয় কারণ নির্দিষ্ট অনুচ্ছেদ আছে। - ১০০. ভুলের কারণে প্রতিকার লাভের মামলার তামাদির মেয়াদ কত?
- ক. ১ বছর
- খ. ১২ বছর
- গ. ৬ বছর
- ঘ. ৩ বছর
উত্তর: ঘ. ৩ বছর
তামাদি আইনের অনুচ্ছেদ ৯৬ অনুযায়ী ভুলের কারণে প্রতিকারের মামলা ভুল জানার তারিখ থেকে ৩ বছরের মধ্যে করতে হয়।
বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তি (MCQ) পরীক্ষা: সব বছর
আরও বার কাউন্সিল পরীক্ষার প্রশ্ন ও সমাধান
বিসিএস আর চাকরির পরীক্ষার বিজ্ঞান এক বইয়ে, বিগত প্রশ্ন বিশ্লেষণ করে লেখা: লিয়ানা বিসিএস বিজ্ঞান বই সম্পর্কে জানুন